চন্দ্রকোনায় শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য - The News Lion

চন্দ্রকোনায় শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য




দি নিউজ লায়ন ;    রবিবার সকালে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক  ব্লক এর লক্ষীপুর অঞ্চলের বামুনিয়া গ্রামে। মৃত ব্যক্তির নাম গৌর পান। স্থানীয় সূত্রে জানা যায় যে চন্দ্রকোনা টাউন থানার বামুনিয়া গ্রামে শ্বশুর বাড়িতেই থাকতেন গৌর পান।সম্ভবত পারিবারিক বিবাদের কারণে রবিবার সকালে শ্বশুর বাড়িতে সবার অলক্ষ্যে নিজের ঘরে গলায় মাফলার জড়িয়ে  লাগিয়ে  আত্মহত্যা করে বলে অভিযোগ  করেন স্থানীয় বাসিন্দারা।তবে বাড়িতে কারো সাথে তার কোন গণ্ডগোল হয় নি বলে তার শ্বশুরবাড়ির লোকেরা জানায়।


 স্থানীয় বাসিন্দারা ফোন করে বিষয়টি চন্দ্রকোনা টাউন থানার পুলিশকে জানায়। খবর পেয়ে রবিবার ঘটনাস্থলে এসে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ ২৯ বছর বয়সী গৌর  পান এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করার জন্য পাঠায়। সেই সঙ্গে কি কারনে শ্বশুরবাড়িতে ওই যুবক আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখার জন্য চন্দ্রকোনা টাউন থানার পুলিশ তদন্ত শুরু করেছে।


 শ্বশুরবাড়িতে জামাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তেমনি ওই যুবকের শ্বশুরবাড়িতেও শোকের ছায়া নেমে আসে। তবে কেন ওই যুবক  তার শ্বশুরবাড়িতে আত্মহত্যা করল তা কেউ বলতে পারেনি। ওই ঘটনার ফলে কার্যত শোকে ভেঙে পড়ে তার স্ত্রী ও পরিবারের আত্মীয়-স্বজনেরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.